উপকরণঃ
ডিম -৪ টা (সিদ্ধ),
ঘি -১/২ কাপ,
বাসমতী চাল -২ কাপ,
পেঁয়াজ -১ টি (বড়, কুচি করা),
তেজপাতা -২ টি,
দারুচিনি -১ টি,
এলাচ -৪ টি,
রসুন -২ কোয়া (থেঁতলানো),
হলুদ গুঁড়া -১/২ চা চামচ,
মরিচ গুঁড়া -১/২ চা চামচ,
গরম মশলা গুঁড়া-১ চা চামচ,
পানি -২ ১/২ কাপ (উষ্ণ গরম),
ধনেপাতা কুচি –সামান্য (ঐচ্ছিক),
লবন –স্বাদ মতো।
প্রণালীঃ
ডিম সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে হালকা ভাবে দুই-তিন টা আঁচর কেটে নিন ও আড়াআড়ি ভাবে প্রতিটা ডিম কে দুই ভাগ করে নিন ।
একটি সসপ্যানে মাঝারী আঁচে ঘি গরম করে পেঁয়াজ, রসুন, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে সোনালি করে ভাজুন। এবার ডিম গুলো সসপ্যানে দিয়ে হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে ৫ মিনিট ভাজুন। এবার ডিম গুলো উঠিয়ে রাখুন ও চাল ধুয়ে এই সসপ্যানে দিয়ে দিন এবং হালকা ভাবে সাবধানে ২ মিনিট ভাজুন।
পানি ও লবন যোগ করুন। চাল সিদ্ধ হয়ে গেলে এবং পানি শুকিয়ে এলে উপরে গরম মশলা ছড়িয়ে দিন। ডিম ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment